১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শিশু মিলনমেলায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত




আগৈলঝাড়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শিশু মিলনমেলায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৬:৩৮ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ঐতিহ্যবাহী দাশের বাড়ি সার্বজনীন পূজা ম-ব পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার পূজা ম-ব চত্বরে চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক শিশু অংশ নেন। বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছোট ছোট শিশুরা হাতে রং বে-রংয়ের রং পেন্সিল নিয়ে যে যার মত করে মনের মাধূরী মিশিয়ে নিজের ইচ্ছেমত ছবি আঁকছে । কেউ আঁকছে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, কেউ মহান মুক্তিযুদ্ধের চিত্র, কেউ আঁকছে জাতীয় স্মৃতি সৌধ, কেউ আঁকছে জাতীয় ফুল শাপলা, কেউ আঁকছে জাতীয় পতাকা, কেউ আঁকছে আবহমান গ্রাম বাংলার দৃশ্য আবার কেউবা আঁকছে শহরের চিত্র। অধিকাংশ শিশুদের রং তুলির আচরে ফুটে উঠেছে গ্রাম বাংলার অপরুপ দৃশ্য। প্যা-েলের দুই পাশে দাড়িয়ে শিশুদের চিত্রকর্ম উভভোগ করছেন অভিভাবক, দর্শনার্থীসহ হাজারও মানুষ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউট ডিন অধ্যাপক নিসার হোসেন, চারুকলা ইনিস্টিটিউট অধ্যাপক বুলবুল ওসমান, অধ্যাপক নাঈমা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজল ব্যানার্জী, শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাছিম আহম্মেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শরিফা উম্মে শিরিন।
প্রতিযোগীতার আয়োজক দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাশ গুপ্ত বলেন, ছোট ছোট শিশুদের মধ্যে বাঙালী ও মুক্তিযুদ্ধর চেতনা সৃষ্টি ও পল্লী বাংলার মোহনীয় রুপের প্রতি আকৃষ্ট করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু মিলন মেলার আয়োজন করা হয়। ৫ থেকে ১০ বছর ও ১০ থেকে ১৭ বছরের শিশুদের দুটি গ্রুপে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন শতাধিক শিশু প্রতিযোগীতায় অংশ নেয়। “এ” গ্রুপ থেকে অপারাজিতা মন্ডল প্রথম, শুভময় ঘোষ দ্বিতীয়, শাহরিয়ার রহমান তৃতীয় এবং “বি” গ্রুপ মনি সরকার প্রথম, জুবিয়ান হোসেন দ্বিতীয় ও অর্ঘ ভদ্র তৃতীয় স্থান অধিকার করেন। এবারের চিত্রাংকন প্রতিযোগিতা কবি জীবনান্দ দাশের মাতা কবি কুসুম কুমারি দাশের নামে উৎসর্গ করা হয়েছে ।
চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি আশিষ দাশ গুপ্ত. বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশ গুপ্ত অসীম, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, ঢাকা সুপ্রিম কোর্ট’র আপিল বিভাগের এ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম, আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সরদার শাহ আলম মতি, কবি অবিচল শিক্ষক আঃ মান্নান, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET