৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী




আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ০২:৩৯ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে ব্যানার,ফেস্টুন , প্লেকাড ও বাদ্যযন্ত্র নিয়ে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) সভাপতিত্ব করেন। উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ শাহাজাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল। বিএনপি গণমানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। বক্তারা বলেন, গত ১৬ বছরে বিএনপি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিল। অসংখ্য নেতা-কর্মীকে কারা বরণ করতে হয়েছিল। বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলীয় কর্মকান্ড পরিচালিত হবে। আর তাই আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET