, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন




আটোয়ারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৩, ০৩:৩১ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অডিটোরিয়মের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সহ ৬ ইউনিয়নের পৃথক পৃথক পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন শুরুর পূর্বে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় তিন শতাধীক লোকজনের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়কসহ ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সম্মেলনের প্রথম অধিবেশন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়। এতে উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু ঈশ্বর চন্দ্র বর্মন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যান কুমার ঘোষ।

প্রধান শিক্ষক কল্যাণ কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, বাংলাােদশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. পদ্মলোচন দে, পঞ্চগড় সদর উপজেলার সভাপতি নিতাই চন্দ্র বর্মন।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু, দেবীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের মধ্যে হরিশ চন্দ্র রায়, নিতাই চন্দ্র বর্মন, আটোয়ারী উপজেলার নারায়ণ চন্দ্র ঝাঁ, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন, বিমল চন্দ্র বর্মন প্রমুখ। সম্মেলনে ছয় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের তিন শতাধীক লোকজন উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনের সভপতি ঈশ^র চন্দ্র বর্মন পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে প্রথম অধিবেশন সমাপ্ত করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। সম্মেলনে আলোচনা সভায় বক্তাগণ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানান। আলোচনা শেষে অধিবেশনে কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে কমলেশ চন্দ্র ঘোষকে সভাপতি ও তপন কুমার রায় সজল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET