২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • আটোয়ারীতে ইএসডিও’র আয়োজনে বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা




আটোয়ারীতে ইএসডিও’র আয়োজনে বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ২১ ২০১৯, ১৯:০২ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ইকো -সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র
আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়
মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক,কবিতা আবৃত্তি ও লেখালেখি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে মঙ্গলবার আটোয়ারী মডেল পাইলট উচ্চ
বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলীর
সভাপতিত্বে ইভটিজিং,বাল্য বিবাহ, যৌতুক, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও এসিড সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন,আটোয়ারী
মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, শরীর চর্চা শিক্ষক
জরিফ হোসেন চৌধুরী, ইএসডিও ঠাকুরগাঁওয়ের সিনিয়র কো-অর্ডিনেটর শাহ্ মোঃ আমিনুল হক, ইএসডিও’র পঞ্চগড়ের এরিয়া ম্যানেজার এম.এ মতিন সাঈদী প্রমুখ। এরিয়া ম্যানেজার তার বক্তব্যে বলেন, ইভটিজিং,বাল্য বিবাহ,
যৌতুক, মাদকাশক্তি, জঙ্গিবাদ ও এসিড সন্ত্রাস বিরোধী সহ সকল সামাজিক অবক্ষয় রোধে পিকেএসএফ’র ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় পঞ্চগড় জেলাব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক, কবিতা আবৃত্তি, লেখালেখি
প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইএসডিও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসুচি পালন করে আসছে। পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও
সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। ইএসডিও’র
জেলা কর্মসুচি সংগঠক মামুন মাসুদ করিম অনুষ্ঠানের সকল কর্মসুচি পরিচালনা করেন।এসময় অন্যদের মধ্যে অংশগ্রহনকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মর উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET