২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৯:১০ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আটোয়ারী উপজেলা শাখা বিভিন্ন কর্মসুচি পালন করেছেন।

 

কর্মসুচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়ার মাহফিল ও আলোচনা সভা ছিল অন্যতম। ৭ মার্চ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় হতে সারিবদ্ধভাবে উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ( ম্যুড়ালে) আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

 

এসময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে ৭ই মার্চের উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত আলোচনা করেন দলের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম।

 

বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুল রহমান।

 

ঐতিহাসিক ৭ই মার্চের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল করিম, সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, আব্দুল কুদ্দুশ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ওয়াজেদ আলী প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ তাঁর নিহত পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সহ , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET