৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে দিনের বেলায় চুরি, উপজেলাবাসী আতঙ্কে

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০১৮, ১২:০৯ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনের বেলায় দুধর্ষ চুরি হওয়ায় উপজেলাবাসী আতঙ্কে রয়েছে। জানাগেছে, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মোঃ নুরল হক এর উপজেলা সদরে হাসপাতাল সংলগ্ন বাসায় ১২ সেপ্টেম্বর সকালে চুরি সংঘটিত হয়। গৃহকর্তা নুরল হক জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৮টায় বাসা হতে বের হয়ে অফিস যাই। আর আমার স্ত্রী আটোয়ারী কিন্ডার গার্টেনের শিক্ষিকা। সে পৌনে ৮টায় বাসা থেকে বের হয়ে যায়। আমার ১ ছেলে ১মেয়ে বাহিরে লেখাপড়া করে। প্রতিদিনের ন্যায় ঘরের গ্রীলের দরজা ও বাসার বাহির গেটে তালা দিয়ে নিজ নিজ কর্মে চলে যাই। আজ বিশেষ কাজে অফিস থেকে প্রায় ১০টার দিকে বাসা এসে বাহিরের গেটের তালা খুলে দেখি বাসার ভিতরের গ্রীলের দরজার তালা ভাঙ্গা এবং ঘরের সমস্ত দরজা খোলা। তিনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন, আলমারী সহ বিভিন্ন ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ ও বিছানাপত্র উলট-পালট করেছে। তবে ড্রয়ার সহ বিভিন্ন জায়গায় রক্ষিত প্রায় ৮০ হাজার টাকা নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। আটোয়ারী থানার ওসি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, এসআই আলন চন্দ্র বর্মন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হুমায়ুন কবির সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত আটোয়ারী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET