, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে দূর্গাপুজার মোবাইল ডিউটিতে যাওয়ার আগে আনসারদের ব্রিফিং




আটোয়ারীতে দূর্গাপুজার মোবাইল ডিউটিতে যাওয়ার আগে আনসারদের ব্রিফিং

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ০০:১১ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে দূর্গাপুজা মন্ডপে মোবাইল ডিউটিতে যাওয়ার আগে আনসারদের দায়িত্ব ও কর্তব্য পালনের উপর ব্রিফিং দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে আনসার বাহিনীর মোবাইল টিমের করনীয় সম্পর্কে ব্রিফিং দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া ও উপজেলা প্রশিক্ষক হারুন অর রশিদ। । আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন, দূর্গাপুজা উপলক্ষে উপজেলায় আনসার বাহিনীর চারটি মোবাইল টিম বের করা হয়েছে। প্রতি টিমে ১০ জন করে আনসার সদস্য রয়েছে। এরা আজ থেকে পাঁচদিন অর্থাৎ ২৬ অক্টোবর পর্যন্ত বিরতীহীনভাবে পালাক্রমে ডিউটি করবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিটি দুর্গাপুজা মন্ডপের কমিটি কর্তৃক স্বেচ্ছা সেবক দল গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল পুজা মন্ডপের আশপাশে কোন প্রকার জুয়ার আসর, ইভটিজিং সহ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার চেষ্টা করবে। তারা ব্যর্থ হলে স্থানীয় জনপ্রতিনিধি অথবা আনসার বা পুলিশের মোবাইল টিমকে জানাবে। পুজামন্ডপ এলাকায় কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের জেল হাজতে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET