মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্দ্ধ-১৭)” চুড়ান্ত খেলা ১৫ সেপ্টেম্বর শনিবার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায রাধানগর ইউনিয়ন পরিষদ একাদশ ১- ০ গোলে বলরামপুর ইউনিয়ন পরিষদ একাদশ কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে । পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ( আরডিসি) মহিউদ্দীন জাহাঙ্গীর-এর সভাপতিত্বে চুড়ান্ত খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পঞ্চগড়ের উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম. মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের দলনেতাদের হাতে সভাপতি সহ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। এসময় উভয় পক্ষের শ্রেষ্ঠ খেলোয়ারদ্বয়কে পুরস্কৃত করা হয় এবং উভয় দলের সকল খেলোয়ারকে শান্তনা পুরস্কার হিসেবে ম্যাডেল উপহার দেয়া হয়।









