৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বজ্রপাত প্রতিরোধে তালবীজ বোপন কর্মসুচী

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ২০:৪০ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে তালবীজ বোপন কর্মসুচী অব্যাহত রয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধে উদ্বুদ্ধকরনের মাধ্যমে তালবীজ বোপন কর্মসুচী চলছে। উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নে ৬ হাজার তালবীজ বোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান তালবীজ বোপন কর্মসুচী উদ্বোধন করেন। সুত্র জানায় ,এপর্যন্ত ৪ হাজার তালবীজ বোপন করা হয়েছে । এরমধ্যে উপজেলা হতে মির্জাপুর প্রধান সড়কে ১০ কি:মি:, ধামোর বারঘাটি থেকে ২ কি:মি: সহ তোড়িয়া, রাধানগর,বলরামপুর ও আলোয়াখোয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলিতে তালবীজ বোপনের কাজ চলছে। উপজেলায় ৬ হাজার তালবীজ বোপন করা হলেও এর রক্ষনাবেক্ষনের জন্য কোন লোক নিযুক্ত করা হয়নি। উপজেলা কৃষি অফিসার বলেন, বোপনকৃত তালবীজ হতে শতকরা ১০টি তালগাছ টিকিয়ে রাখেতে পারলে এ কর্মসুচী সার্থক হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET