পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী কথা বলতে গিয়ে মাদকাসক্তদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাগেছে, উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ গ্রামের মৃত মজিবর রহমান খাঁনের পুত্র মোঃ বাবুল খাঁন বেশ কিছুদিন হতে এলাকায় মাদক বিরোধী কথা বলে সামাজিক সচেতনতা সৃষ্টি করে আসছে। এরই মাঝে আটোয়ারী থানা পুলিশ ওই এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের খোজে দোহসুহ এলাকায় যায়। পুলিশ এলাকায় যাওয়ার কারণে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা বাবুল খাঁনকে হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে গত ১ ডিসেম্বর বাবুল খাঁনকে পথ রোধ করে এলোপাথারী মারধর করে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করে। বিছানা নং পু: ০৫। গত ০৫ ডিসেম্বর ওই ্এলাকার মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ সফিকুল ইসলাম সফি কে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ সহ আরো ৪/৫ জন অজ্ঞাত নামাকে আসামী করে বাবুল খাঁন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।









