১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে মৃদু শৈত্য প্রবাহে জন জীবন দুর্ভোগ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২২:৫৮ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মৃদু শৈত্য প্রবাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত কয়েকদিন ধরে হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় হাঁড় কাপুনি শীতে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জনজীবন। শৈত্য প্রবাহ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন পেশার কর্মজীবি মানুষের ভোগান্তি। দিন-মজুররা ঠান্ডার কারণে কাজে যেতে পারছেন না। নিম্ন আয়ের মানুষেরা পরিত্যাক্ত কাগজ, খড়-কুটো ,টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডার কারণে রাত একটু গড়াতেই রাস্তা-ঘাট সুনসান হয়ে পড়ে। এদিকে ঠান্ডার কারণে বাজার সহ ফুটপাতের দোকান গুলোতে শীতবস্ত্র কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দরিদ্র মানুষের শৈত্য প্রবাহের কবল হতে কষ্ট লাঘবে শীত নিবারণ বস্ত্র সরবরাহে সরকারের পাশাপাশি এনজিও সহ বিত্তবানদের এগিয়ে আসা জরুরী বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET