, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২০, ১৯:০৮ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সন্ধায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম দুলাল। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন সাকিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রিয় কমিটি যুবদল, রংপুর বিভাগের সহ-সভাপতি মহেবুল্লাহ নূর, যুবদল কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা পালেভী মাসুম, সহ সাধারণ সম্পাদক জি.এস বাবুল, যুবদল রংপুর বিভাগের সহ সাধারণ সম্পাদক নাজমুল আলম নাজ, যুবদল কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মানিক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ উন নবী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রের মানস কন্যা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীকে কারামুক্ত করে এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, ইনশাল্লাহ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET