, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে রংপুর বিভাগ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ




আটোয়ারীতে রংপুর বিভাগ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ১৯:০৬ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ঢাকাস্থ ‘ রংপুর বিভাগ সমিতি’র’ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। রংপুর বিভাগ সমিতির অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা শামীম রেজা ডন-এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগ সমিতির সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম সমিতির কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, রংপুর বিভাগ সমিতির সভাপতি ও ধর্ম মন্ত্রনালয়ের সচিব ড. নুরুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী মেট্রো পলিটন পুলিশের বিভাগীয় কমিশনার আবু কালাম সিদ্দিক উত্তরাঞ্চলের হাড় কাঁপানো শীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের কথা ভেবে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করেন। ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের পাশাপাশি রংপুর বিভাগ সমিতির মত অন্যান্য সমিতি, এনজিও, দানশীল ব্যক্তিরা অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালে শীতার্তরা অনেকটাই শীত নিবারনে সহায়তা পাবে। তিনি অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করায় রংপুর বিভাগ সমিতিকে ধন্যবাদ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET