, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা




আটোয়ারীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১১ ২০২০, ১৯:২৩ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ মুজিব বর্ষের উদ্দীপন- আনসার ভিডিপি আছে সারাক্ষন” শ্লোগান নিয়ে দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তিন শত তালিকাভুক্ত দুস্থ্য স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য/ সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পঞ্চগড় এর আয়োজনে সোমবার (১১ মে) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো: আশরাফুল ইসলাম উপস্থিত থেকে করোনা ভাইরাস সংক্রমন হতে রক্ষা পেতে আমাদের করনীয় সম্পর্কে পরমর্শমুলক বক্তব্য রেখে খাদ্য সহায়তার প্যাকেজ বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো: হারুন অর রশিদ সহ গণমাধ্যমকর্মী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেজে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক ছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET