১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ৩ চোর গ্রামবাসীর হাতে আটক

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৯:৪৩ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে ৩ চোর। জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের খাদেমুল ইসলামের বাড়িতে ২৬ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ৩ চোর চুরি করতে গেলে গৃহকর্তা টের পেয়ে এক চোরকে জাপটে ধরে চিল্লাহল্লা করলে গ্রামবাসী ছুটে এসে আরো ২ চোরকে আটক করে। আটককৃত চোরদের গনধোলাই দিতে থাকলে ওই এলাকার ইউপি সদস্য মারফত আলী তার বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন খবর পেয়ে সংগীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষিপ্ত জনতার হাত থেকে ৩ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃত চোররা হলো, তোড়িয়া ইউনিয়নের কাটালী কোনপাড়া গ্রামের পজির উদ্দীনের পুত্র মোঃ নাজমুল (২৯),দারখোর ধনীাড়া গ্রামের কামাল উদ্দীনের পুত্র মোঃ আনছারুল ইসলাম(২৪) ও কাটালী ভেদুপাড়া গ্রামের মৃত আকতার আলী মিস্ত্রির পুত্র মোঃ আরফান আলী ভুট্টো(২৫)। ওসি ইজার উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি নিয়মিত মামলা রুজু করে চালান দেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET