২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ




আটোয়ারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৮:১৬ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসক বরাবরে দাখিল করে বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরন করেছেন এক নিয়োগ প্রার্থী। অভিযোগে জানাগেছে, গত ১২ অক্টোবর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অভিযোগকারী সহ ৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করে। অভিযোগকারীর লিখিত ও মৌখিক পরীক্ষা সন্তোষজনক হলেও তাকে চাকুরী দেয়া হয়নি। অভিযোগকারীর সন্দেহ নিয়োগ কমিটি মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক পদে প্রার্থী চুড়ান্ত করেছেন। অভিযোগকারী গ্রন্থাগারিক পদে উত্তীর্ণ প্রার্থীর গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা সার্টিফিকেট সহ যাবতীয় সার্টিফিকেট যাঁচাই করার অনুরোধ জানিয়েছেন। এব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি মির্জা নুরুল ইসলাম হেলাল বলেন, আমরা বিধি মোতাবেক নিয়োগ দিয়েছি। কোন সমস্যা দেখা দিলে প্রয়োজনে নিয়োগ বাতিল করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চ্যাটার্জীর সাথে কথা বলতে গেলে তিনি বলেন, আমি দূর্গাপূজা নিয়ে ব্যস্ত আছি, পরে কথা বলব। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা অভিযোগের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকার সুধীজন বলেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয় একটি প্রতিষ্ঠিত ও প্রাচীনতম সুনামধন্য বিদ্যালয়। ইতিপুর্বে সকল শিক্ষক মেধা যাঁচাইয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এবার অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া হলে এলাকার মানুষ তা মেনে নেবে না। এলাকাবাসী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে নিয়োগ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET