, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী কিন্ডার গাটেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ




আটোয়ারী কিন্ডার গাটেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২২, ১৯:৩৯ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘আটোয়ারী কিন্ডার গার্টেন’ এর তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত বৃহস্পতিবার ( ২জুন) থেকে শুরু হয়ে শনিবার (৪জুন) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসুচি শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় দৌড়,টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়,অংকের দৌড়,হাতি উড়ে, জলডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ৬১টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী,অভিভাবক ও অতিথিসহ প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ( ৪জুন) আটোয়ারী কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ হারুন অর রশিদ। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, কিন্ডার গার্টেনের সিনিয়র শিক্ষক মোঃ নাজিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা রুমি চৌধুরী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET