পঞ্চগড়ের আটোয়ারী থানায় ৬ পুলিশের অন্যত্র বদলীজনিত বিদায় সংবর্ধনা থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এস.আই শাহিনুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরেন্দ্র নাথ রায়, এসআই কিবরিয়া, এসআই রুহুল আমিন প্রমুখ। বদলীকৃতরা হলেন, এএসআই কাব্য চন্দ্র রায়, এএসআই বিউটি রাণী, এএসআই নূর আলম, এএসআই বুলবুল, কনস্টেবল লুৎফর রহমান ও কনস্টেবল শাহীনুর ইসলাম। ওসি ইজার উদ্দীন তার পরামর্শমুলক বক্তব্যে বলেন, “ জনতাই পুলিশ-পুলিশই জনতা” এ শ্লোগান বুকে ধারন করে মানব সেবার ব্রত নিয়ে জনগণের মাঝে শতভাগ সেবা পৌছে দিতে পুলিশ নিরলস কাজ করছে। দেশের সাধারণ মানুষ যেন পুলিশের কাছে সঠিক সেবা পায়. সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আলোচনা শেষে থানার বিদায়ী চার এএসআই ও দুই কনস্টেবলকে থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#









