, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আদালতের আদেশ অমান্য করে ডুমুরিয়ায় পানি উন্নয়ন বাের্ডর প্রাচীর নির্মাণ




আদালতের আদেশ অমান্য করে ডুমুরিয়ায় পানি উন্নয়ন বাের্ডর প্রাচীর নির্মাণ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২৩, ১৭:৩৮ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)খুলনার কর্তৃপক্ষের বিরুদ্ধে  আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার ডুমুরিয়া উপজেলা সদরের হাসেম আলী পাইকারি কাঁচা বাজার ও আনোয়ারা মৎস্য আড়ৎ সংলগ্ন জমিতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উনয়ন বাের্ড(পাউবো) খুলনা পওর শাখা-১ কর্তৃপক্ষ বিগত ২০২০ সাল থেকে ডুমুরিয়া উপজেলা সদরে তাদের মালিকানাধীন জায়গা অবৈধ দখল মুক্ত করতে কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে স্হানীয় ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু’র মালিকানাধীন হাসেম আলী পাইকারি কাঁচা বাজার ও আনোয়ারা মৎস্য আড়ত নামীয় দু’টি প্রতিষ্ঠানের কিছু অংশে অভিযান পরিচালনা করে স্হাপনা গুড়িয়ে দেয়াসহ কাঁটা তারের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে  ওই মার্কেট দু’টিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়তের পথ বন্ধ করে দেয়া হয়।এক পর্যায়ে জমির মালিকানার বিষয়টি নিয়ে গাজী হুমায়ুন কবির বুলু বাদী হয়ে ২০২১ সালে পাউবো, খুলনা পওর শাখা-১ এর কর্তৃপক্ষকে বিবাদী করে খুলনার ডুমুরিয়া সিনিয়র সহকারি জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করে অস্হায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। মামলাটি বর্তমানে জেলা জজ আদালতে মিস আপিল কেস হিসেবে বিচারাধীন রয়েছে। গত ১১জানুয়ারী মামলার ধার্য্য তারিখে আপিলকারী (বাদী) পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা জজ আদালত এক আদেশে  আগামি ২৬ জানুয়ারী মামলার পরবর্তি শুনানীর জন্যে তারিখ ধার্য্য করে উভয় পক্ষকে জমির উপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্ত আদালতের আদেশ অমান্য করে পাউবো কর্তৃপক্ষ রোববার শ্রমিক নিযুক্ত করে কাঁচা বাজার ও মৎস্য আড়তে যাতায়তের জন্য ফাঁকা জায়গায় প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ীসহ সাধারন মাঝে ক্ষােভ বিরাজ করছে। এ বিষয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আড়ত দু’টিতে যাতায়তের সড়কটি বন্ধ করে দেয়ার কারণে বিকল্প ব্যবস্থায় অনেক পথ ঘুরে বাজারে মালামাল আনায়ন করতে হচ্ছে। যার কারণে দ্বিগুন অর্থ ব্যয় হচ্ছে। ফলে প্রয়োজনীয় মালামালের দামও বাড়াতে হচ্ছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও মার্কেটের মালিক গাজী হুমায়ুন কবির বুলু বলেন, পাউবো কর্তৃপক্ষ আড়ত দু’টিতে যাতায়তের সড়কটি বন্ধ করে দেয়ার ফলে আড়তের পাইকারি ব্যবসায়ীরা চরম ভােগান্তিতে পড়েছে। বিকল্প ব্যবস্হায় মালামাল আনা নেয়া করতে দ্বিগুন ব্যয় করতে হচ্ছে তাদের। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে আমার প্রতিষ্ঠান দু’টি ধ্বংস করার জন্য একটি অসৎ উদ্দশ্যে এমন ঘটনা ঘটিয়ে চলেছে পানি উনয়ন বাের্ডর কতিপয় কর্মকর্তা।
এ বিষয়ে পানি উনয়ন বাের্ড খুলনার সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (এসডি) মিজানুর রহমান জানান, পানি উন্নয়ন বাের্ডের উদ্ধারকৃত জমির কয়েকটি স্পটে সীমানা বেড়া কে-বা-কারা নষ্ট করেছে। আমরা সেই গুলােতে পাঁকা প্রাচীর নির্মাণ করছি। তবে তিনি আদালতের স্থিতিবস্থা আদেশের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি আরো জানান, প্রাচীর নির্মাণ বাবদ ব্যয় বরাদ্ধ ৭০ হাজার টাকা। তবে কােন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছেন তা তিনি বলতে পারেননি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET