পুলিশ সুপার গোপালগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে গোপালগঞ্জ থানার এসআই মিজান, এএসআই সাইদুল, শরীফুল, সবুজ, কং তানভীর ও সার্কেল অফিসের এসআই এনামুল ও কং শরীফ এর অংশগ্রহনে বাগেরহাট, বরিশাল ও ভোলা জেলায় অভিযান পরিচালনা করে একটি প্লাটিনাম মোটরসাইকেলসহ ৩ জন আন্তঃজেলা চোর ১) লিটন শেখ(৩৪), পিতাঃ সামসু শেখ, সাং খাদ্দার, থানা+জেলাঃ বাগেরহাট, ২) হারুন মোল্লা(২৫) পিতাঃ ফখরুদ্দিন মোল্লা, সাং করপাড়া এবং ৩) মিজান মোল্লা(৪৯) পিতাঃ জলিল মোল্লা, সাং উলপুর উভয় থানা+জেলা গোপালগঞ্জকে গ্রেফতারপূর্বক ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।
উল্লেখ্য, উক্ত চোরচক্র( পিরোজপুর ও ভোলার কয়েকজন পলাতকসহ যাদের পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হলো ) বিভিন্ন সময় গোপালগঞ্জ হতে ১৭ টি মোটরসাইকেলসহ বিভিন্ন জেলা হতে আরো শতাধিক মোটরসাইকেল চুরি করে বাগেরহাট ও ভোলা জেলায় বিক্রি করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত চোরদের প্রত্যেকের বিরোদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। উক্ত চোরচক্রের বাকী চোরদের অবিলম্বে গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।









