সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল (১৭অক্টোবর )কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মবাড়িয়া -২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কলেজ প্রতিষ্ঠাতা উকিল আব্দুস সাত্তার ভুইয়া। সহকারী অধ্যাপক মো. রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইয়া, হাজী আবু তালেব,এমপি পুত্র তুষার আহমেদ, এমিটি ট্রেনিং সেন্টারে ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন,মো. ইয়াকুব মিয়া প্রমূখ।সবশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।









