১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আসন্ন ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রার্থীর তালিকায় শীর্ষে সিস্টার হেলেনা জাহাঙ্গীর




আসন্ন ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রার্থীর তালিকায় শীর্ষে সিস্টার হেলেনা জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১১:৩০ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রে রয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশন এর চেয়ারম্যান সিআইপি হেলেনা জাহাঙ্গীর। তিনি  সাধারণ অসহায় দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে দেশের নারী জাগরণের অগ্রদূত হিসেবে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছেন। ইতিমধ্যে তিনি ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর পরিচালকের দায়িত্ব পালন করে ব্যবসায়ীদের নেতৃত্বে রয়েছেন। তিনি একাধিকবার সফল ব্যবসায়ী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে সিআইপি সম্মাননা লাভ করেন।

 

একটি সুন্দর সমাজ গঠনের জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা আবার কারো কাছে পল্লীমাতা।

 

প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট যাতে না পায় সেজন্য শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বন্যাকালীন সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের পাশে দাঁড়িয়ে ও আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। মনবতায় তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। সারা বাংলাদেশ  তথা  ঢাকায় যখন এডিস মশার কারণে ডেঙ্গু  রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তখন তিনি ডেঙ্গু নিরসনে নিরালসভাবে সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেন। সিষ্টার হেলেনা জাহাঙ্গীর মানুষের জন্য নানা রকম উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি যেন আগামীতেও সফল ভাবে আধুনিক সমাজ গঠনে কাজ করতে পারেন সেই জন্য সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

 

আগামী ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা মহানগর উত্তর তথা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সাধারণ মানুষের কাছে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তি হিসেবে তাদের মৌলিক অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা  রাখার জন্য তাঁকে মেয়র হিসেবে দেখতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের   জনসাধারণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET