১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া




আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৯ ২০২৩, ১৬:৩১ | 1125 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়। সকাল ৯টায় পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি করেন আহমদিয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।

জামাত শেষে খুতবা পেশ করা হয়।  খুতবায় হজরত ইব্রাহিম (আ.) , হজরত ইসমাইল (আ.) এবং হজরত হাজেরা (আ.)-এর অসাধারণ আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন-কেবল লোক দেখানো আর আনন্দ উদযাপনের জন্য একজন মুমিন পশু কোরবানি করে থাকে না বরং এক অসাধারণ ত্যাগকে স্মরণ রেখে ঈদ উদযাপন করে। মুমিন কুরবানির যে প্রকৃত গুরুত্ব তাকে স্মরণ রাখে আর সে সেভাবেই স্মরণ রাখে যেভাবে স্মরণ রাখা উচিত। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) হাজার হাজার বছর পূর্বে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোরবানি করেছিলেন তাকে স্মরণ করেই মুমিন কোরবানির ঈদ উদযাপন করে থাকে। আর
তাদের দোয়ার বরকতে তাদের মাধ্যমে এমন এক সুমহান জাতি গঠন করেন যে জাতিসত্তায় খাতামান্নাবেঈন হজরত মুহাম্মদ (সা.)এর মত সর্বমহান ও সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহতায়ালা পাঠান। যাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আর তাঁর মাধ্যমেই কেবল আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। হজরত হজেরা (আ.) এবং হজরত ইসমাইল (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য এই বস্তু জগৎকে পরিত্যাগ করেছিলেন আর আল্লাহতায়ালা সারা পৃথিবীকে হজরত ইসমাইল (আ.) এর সন্তানদের চরণে এনে উপস্থিত করেছেন।
হজরত ইব্রাহিম (আ.) এবং তাঁর পরিবারের মহান আদর্শ নিজেদের মাঝে ধারণ করার প্রতিও তিনি আহ্বান জানান।
মানব সেবার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন- আমরা তখনই প্রকৃত ঈদের আনন্দ উদযাপন করতে পারব যখন আমার আমাদের প্রতিবেশী এবং অসহায়দের খোঁজ-খবর নিব এবং সুখে-দু:খে তাদের পাশে দাঁড়াব।
খুতবা শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। শেষে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর আল্লাহতায়ালার সন্তুষ্টির লক্ষ্যে তাঁর রাস্তায় পশু কোরবানি করা হয়। একইভাবে সারাদেশে আহমদিয়া মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET