, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন




ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২০, ২১:৪৮ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা উমর শেখের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পৌরশহরের জিরোপয়েন্ট চৌমাথা মোড় চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পলাশবাড়ী শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা জাসদ সভাপতি সংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান ও মুক্তিযোদ্ধা কনক চন্দ্র প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET