, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইজার উদ্দীন আবারো পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত




ইজার উদ্দীন আবারো পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২১, ১৭:৪৩ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড় জেলার আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন ই-পুলিশিংয়ে আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের জানুয়ারি মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে পঞ্চগড় জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা পলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নাম ঘোষনা করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনের সনদপত্র সহ পরস্কার আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন। এর আগে ২০২০ সনের আগস্ট মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে পঞ্চগড় জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছিল। এ পর্যন্ত আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীন ধারাবাহিক ভাবে তৃতীয়বারের মত পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। জানাগেছে, ওয়ারেন্ট তামিল, উদ্ধার তৎপরতা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, শান্তি- শৃঙ্খলা রক্ষা , জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভুমিকা পালন সহ আটোয়ারী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ওসি মোঃ ইজার উদ্দীনকে এ পুরস্কারে ভুষিত করা হয়েছে। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানা সমুহের অফিসার ইনচার্জ(ওসি)গণ উপস্থিত ছিলেন।

জানা যায়, মোঃ ইজার উদ্দীন ২০১৯ সালের নভেম্বর মাসের ০৫ তারিখে আটোয়ারী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। এরপর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরনের জনসেবামুলক কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সচেতন মহলের মতে জেলা পুলিশের এহেন উদ্যোগ পুলিশ প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষা কাজে আরো উৎসাহ সৃষ্টি করবে। ওসি ইজার উদ্দীন বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনামুলক পরামর্শ, আমার থানার পুলিশ অফিসার, পুলিশ কনস্টোবল,জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের অবদান রয়েছে। মোঃ ইজার উদ্দীন পঞ্চগড় জেলার তৃতীয়বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আটোয়ারী উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব সহ জনপ্রতিনিধিগণ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET