, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ইসদাইরে মুজিববর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা সম্পন্ন




ইসদাইরে মুজিববর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২০, ২২:৫৩ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চাষাড়া চেস ক্লাব আয়োজিত মুজিববর্ষ আমন্ত্রণমূলক ফিদে ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতা ২০২০ইং শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন ঢাকা সিআইডি’র সহকারি পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। চাষাঢ়া চেস ক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাকওয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর ইসলাম। দাবা সংগঠক মোঃ রাসেদুল ইসলাম রাসেদের সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনায় ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার শামীম আহম্মেদ। ৫ রাউন্ড সুইসলীগ পদ্ধতির এ প্রতিযোগিতায় মোঃ সানোয়ার হোসেন ৪পয়েন্ট সংগ্রহ করে প্রোগ্রেসিভ স্কোরে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করেণ সমান পয়েন্ট পেয়ে শহীদুল ইসলাম শীলু রানার আপ, মোঃ মনির তৃতীয়,মোকশেদ হোসেন চতুর্থ,সৈয়দ মনিরুল হক পঞ্চম ও আব্দুর রাজ্জাক ৬ষ্ঠ স্থান লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান,চাষাঢ়া চেস ক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম মনির ও তাকওয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET