কুমিল্লার লাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোহম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র সাদেক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন।
সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সমাজ সেবক নুরুল হক খোকন, আহসান উল্লাহ, অভিভাবক সদস্য ইউসুফ, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজাহান, মাস্টার দেলোয়ার হোসেন, মাওলানা আমির হোসেন। উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আবুল খায়ের, রতন প্রমুখ।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।









