স্বাধীনতার ঘোষণা পত্রের রচয়িতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম.আমীর-উল ইসলাম কুষ্টিয়া মধুপুর নিজ গ্রামে ইসলামিক মিশন হাসপাতাল স্থাপন করতে যাচ্ছেন। মানব কল্যাণে ও জনসাধারণের স্বাস্থ্যসেবা দানসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এখন হাসাপাতালের জন্য তিনি ১৭৫ শতক জমি দান করেলেন।
সচেতন মহল তাঁর এই মহৎ উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন। মানব কল্যাণে নিজেকে কিছু করতে পারলে এই মহান ব্যাক্তি সবসময় আনন্দ পান। সদর থানার আব্দালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নিজস্ব ১৭৫ শতক জমির উপর ইসলামী ফাউন্ডেশনের অধীন মিশন হাসপাতাল স্থাপন হলে সাধারণ মানুষ প্রয়োজনীয় চাহিদা মতে চিকিৎসা সেবা নিতে পারবে। ইতিপূর্বে ২৫ শে সেপ্টেম্বর ২০১৭ সালে উক্ত স্থানে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, কুষ্টিয়া জেলা প্রশাসক, কুষ্টিয়া পুলিশ সুপার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দেশবরেন্য ব্যাক্তিদের উপস্থিতিতে হাসপাতালের ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়।
এছাড়াও এর আগে গত ২৮এপ্রিল,২০১৭ সালে তিনি নিজ উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা ও বহুমুখী কারিগরী শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র’ কমপ্লেক্স মধুপুর গ্রামের এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ফলক উন্মোচন করেন।অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন এর গভর্ণর বোর্ড অব গভর্ণস র.আ.ম.উবায়দুর মোকতাদির চৌধুরী এম.পি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো.নজরুল ইসলাম খান,কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারী,জেলা পুলিশ সুপার এস এম মেহেদী হাসান,ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মোহাম্মদ আফজাল,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।









