, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারে খাদ্য বিতরণ




ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারে খাদ্য বিতরণ

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২০ ২০২০, ২০:০৯ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামিক রিলিফ ।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ঠাকুরগাঁও শাখার আয়োজনে বুধবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। এছাড়াও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচী কর্মকর্তা ও ইনচার্জ শাহজাহান সিরাজ, ও ফিল্ড কর্মকর্তা সামছুল হক।

২য় অধিবেশনে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান (পিপিএম)।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রতিটি ব্যাগে ১৮ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET