ঈদ উল আযহার দিন দুর্গম চর অঞ্চলে
ছাত্রীদের জন্য উপহার সামগ্রী নিয়ে হাজির মানবিক চেয়ারম্যান জিয়া মুন্সি। আজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় Life ফ্রান্স মুসলিম নাগরিক সুরাইয়া ও সুলেমানের উদ্যোগে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি, সয়াসেখা, দোগাছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শত জন ছাত্র ছাত্রী মাঝে ঈদ উপহার হিসাবে চকলেট , খেলনা, রং পেন্সিল বক্স, উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি। এসময় আরও উপস্থিত ছিলেন, লাইফ ও সোশ্যালএইড এর কর্মকর্তা মোহাম্মদ আলী, সোহেল, মোঃ ইসাহাক, মোঃ মামুনুর রশীদ মামুন প্রমুখ।
Please follow and like us:









