১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




উল্লাপাড়ায় ইভটিজিংমামলায় আটক শিক্ষক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২২:২৭ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইভটিজিং মামলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে মডেল থানা পুলিশ গ্রেফতার করে আজ শনিবার আদালতে চালান দিয়েছে । সে কয়ড়া ইউনিয়নের দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । মামলা সূত্রে জানা যায়,শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের প্রায় ২৮ বছর বয়সী (নাম গোপন রাখা হলো ) এক নারীকে দীর্ঘদিন ধরে শিক্ষক ইকবাল হোসেন মোবাইলে বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিলো । গতকাল শুক্রবার ওই নারী উল্লাপাড়ায় আসে । স্থানীয় চক্ষু হাসপাতালের সামনে নারীটিকে পেয়ে শিক্ষক ইকবাল হোসেন জোর করে তার শ্লীলতাহানীর চেষ্টা চালায় । এ সময় স্থানীয় লোকজন নারীটিকে উদ্ধার করে । এরপর বিষয়টি নিয়ে সে উল্লাপাড়া মডেল থানায় শিক্ষক ইকবাল হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে । মামলা নং -১৫ । এ মামলার পেক্ষিতে পুলিশ তাকে আটক করে থানায় নেয় । আজ শনিবার তাকে সিরাজগঞ্জ আদালতে চালান দিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET