, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়ায় গণ সংবর্ধনা দিলেন তানভীর ইমাম এমপি কে




উল্লাপাড়ায় গণ সংবর্ধনা দিলেন তানভীর ইমাম এমপি কে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ২০:১৫ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামকে গণ সংবর্ধনা দেওয়া হয়।  বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলে উপজেলা আওয়ামী লীগ বুধবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পৌর শহরের গুলিস্থান চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্ববায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপত্বিতে এবং পৌর মেয়র এস. এম. নজরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম শাহ আলম, স্বেচ্ছালেবক লীগের সভাপতি মোবারক হোসেন, বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রান, সলংগা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি,মো:  সারোয়ার হোসেন সবুজ। সাধারণ সম্পাদক, আল মাহমদু আরো অনেকে।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে উল্লাপাড়া পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সংসদ সদস্যকে ফুল ছিটিয়ে অভিবাদন জ্ঞাপন করেন। সংসদ সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে তার দীর্ঘদিন অসুস্থ থাকার পর উল্লাপাড়ায় এসে মানুষের ভালোবাসায় সিক্ত হন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার মানুষ যে তাকে প্রাণ থেকে ভালোবাসেন আজকের এই বৃহৎ স্বতস্ফুর্ত জনসমাবেশ তার প্রমাণ। তিনি তার কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET