সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন পৌর শহরে সরকারী জায়গা দখল করে চলছিল দখলবাজী। এবং এই দখলবাজদের যথেচ্ছা জায়গা ব্যবহারে শহরের পরিবেশ হচ্ছিল বিনষ্ট। সাধারন মানুষের কষ্ট হচ্ছিল রাস্তা ব্যবহারে। এই জন্য আজ সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানকে সঙ্গে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে জনগনকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম। এই অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। উচ্ছেদ অভিযান সম্পর্কে মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, ” মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমামের নির্দেশনায় সরকারী জায়গা উদ্ধারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়”।









