, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ




উল্লাপাড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২১, ১৩:০২ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপ‌জেলায় ২০২১-২০২২ অর্থবছরে খ‌রিপ ২ মৌসুমে মাসকলাই বীজ উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ সে‌প্টেম্বর) সকাল ১১ ঘ‌টিকার সয়ম উপজেলা পরিষদের হল রু‌মে ৪৫০ জন কৃষক‌কে সার, মাসকলাই বীজ ও ৩০ জন কে নাবী পাট বীজ বিতরণ
করেন ।

উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমে‌দের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন মাননীয় জাতীয় সংসদ সদস‌্য, ৬৫ সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আস‌নের সংসদ সদস‌্য জনাব তানভীর ইমাম।

এসময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন উল্লাপাড়া উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ সুবর্ণা ইয়াসমীন সহ উপ‌জেলার সকল চেয়ারম‌্যান, ভাইস চেয়ারম‌্যান ও আওয়ামীলী‌গের সকল নেত্ববৃন্দ।
এসময় সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আস‌নের সংসদ সদস‌্য তানভীর ইমাম বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।

তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন সারের দাবীতে ১৬ জন কৃষকের মৃত্যু হয়। বীজের জন্য ছিল হাহাকার। কৃষিমন্ত্রী বলেছিলেন, সারের জন্য কৃষক ছুটবে না সার কৃষকের বাসায় চলে যাবে। আর প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET