, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়ায় সেই মাতাল ফজলুকে হত্যা মামলায় আদালতে প্রেরণ




উল্লাপাড়ায় সেই মাতাল ফজলুকে হত্যা মামলায় আদালতে প্রেরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৮:৫৯ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেই নেশাগ্রস্থ অবস্থায় প্রাইভেটকার চালককে রবিবার দুপুরে হত্যা মামলায় দায়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত ১০টার দিকে পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রাইভেটকারের ধাক্কায় হৃদয় সাহা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। এসময় পুলিশ ঐ চালককে আটক করে ।

নিহত হৃদয় উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা ডেকোরেট ব্যবসায়ী আকালু সাহার ছেলে। নিহত কলেজ ছাত্র জেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৩য় বর্ষের ছাত্র।

 

পুলিশ জানায়, ঘটনার সময় হৃদয় পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন।  এসময় নেশাগ্রস্থ ফজলুল হক তার প্রাইভেটকার চালিয়ে ওই পথে যাবার সময় হৃদয়কে চাপা দেন।  তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।  রাতে ঢাকা নেওয়ার পথে হৃদয়  মারা যান। দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজরে আঘাত করলে খুঁটিটি ভেঙে যায়। পরে পুলিশ ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক নূরে আলম জানান, গাড়ি চালানোর সময় ফজলুল হক নেশাগ্রস্থ ছিলেন। ফজলুল হকের বাড়ি পিরোজপুর সদর থানার চুঙ্গারপাশার গ্রামের বাসিন্দা মৃত জুলফিকার রহমানের ছেলে। তিনি উল্লাপাড়া বিজ্ঞান মোড়ে পাখির নীড়ে বাসা ভাড়া থাকেন।

 

নিহত কলেজ ছাত্র হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET