, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালসহ ৭ বাড়ি লকডাউন ঘোষণা করলো সাতক্ষীরা জেলা পুলিশ।




ঋশিল্পী ইন্টারন্যাশনালসহ ৭ বাড়ি লকডাউন ঘোষণা করলো সাতক্ষীরা জেলা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ২১:২৪ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এবার করোনায় আক্রান্ত সঞ্জয় সরকারের কর্মস্থান ঋশিল্পী ইন্টারন্যাশনালসহ ৭ বাড়ি লকডাউন ঘোষণা সাতক্ষীরা জেলা পুলিশের।
এব্যাপারে জেলা পুলিশের পক্ষথেকে বলাহয়েছে, সাতক্ষীরা জেলার প্রথম COVID-19 Positive (সাতক্ষীরা জেলা হতে নমুনা প্রেরণ বিবেচনায়) সঞ্জয় সরকার, ঋশিল্পী ইন্টারন্যাশনাল, গোপীনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরায় প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । চাকরির সুবাদে এবং অন্যান্য ভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে অনুসন্ধানে জানা যায়। এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা অদ্য ইং ০১-০৫-২০২০ তারিখ লকডাউন করা হয়েছে। লকডাউন করার সময় আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় করে সাতক্ষীরা জেলা পুলিশ। এভাবে, গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাঠিয়ার মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠান লকডাউন করা হয়। এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচেছ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে সঞ্জয় সরকারের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET