, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একই থানার ৬ পুলিশ সদস্য পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার




একই থানার ৬ পুলিশ সদস্য পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৭ ২০২১, ১৮:৫৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক ভূমিকা রাখায় বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেনসহ একই থানার পাঁচজন পুলিশ সদস্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

সোমবার দুপুরে জেলা পুলিশের মাসিক সভা শেষে গৌরনদী সার্কেলের এএসপি ও থানার পাঁচজন পুলিশ সদস্যকে শ্রেষ্ঠ ঘোষনা করে তাদের হাতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।

জানা গেছে, থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন। এছাড়াও গত এক মাসে অতিদ্রুত মামলা নিষ্পত্তি করায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন একই থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান। অপরদিকে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক, এএসআই পিনাকী সিকদার ও জহিরুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET