১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • এবার ফেনীর ৪ পৌর নির্বাচনে আ’লীগ সমর্থিত আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন আহবান করেছে জেলা আ’লীগ




এবার ফেনীর ৪ পৌর নির্বাচনে আ’লীগ সমর্থিত আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন আহবান করেছে জেলা আ’লীগ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২০, ২১:৫০ | 1495 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সম্প্রতি ফেনী জেলা আ’লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে ফেনীর সকল পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা করতে আগ্রহীদের নিকট থেকে দলীয় মনোনয়ন আহবান করা হয়। পরে প্রত্যেক পৌরসভার মেয়র পদে ৩ জন করে মনোনীত প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করেছে জেলা আ’লীগ। এবার আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আ’লীগের সমর্থনে নির্বাচন করতে আগ্রহীদের দলীয় মনোনয়ন আহবান করেছে ফেনী জেলা আ’লীগ। রবিবার (১৩ ডিসেম্বর) ফেনী জেলা আ’লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্য সচিব এ কে  শহীদ উল্যাহ খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ মনোনয়ন আহবান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর  বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ ও জমা দেয়া যাবে। উল্লেখ্য, ফেনী জেলার ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়ায় ও পরশুরাম পৌরসভার কাউন্সিলর পদে আ’লীগের সমর্থনে নির্বাচন করতে আগ্রহীদের নিকট থেকে এ আবেদন আহবান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET