, , ,

শিরোনামঃ-




এ রায় সন্ত্রাসীদের জন্য একটি মেসেজ: মনিরুল

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৫:৪৯ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হলি আর্টিজান মামলার রায় সন্ত্রাসীদের জন্য একটা মেসেজ উল্লেখ করে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, এ রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা একটা মেসেজ পেলো। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড ঘটাতে কেউ সাহস পাবে না।

আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

আসামীর মাথায় আইএসের টুপি সাদৃশ্য পরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইএসের কোন টুপি নেই আমাদের জানা মতে। আইএসের সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনো টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোন টুপি আছে কিনা তা বিশ্লেষণ করে দেখবো।

পাশাপাশি কারো গাফলতির কারণে এ রকম টুপি এজলাসে এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান মনিরুল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET