১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঐক্যফ্রন্টের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে -মির্জা ফখরুল




ঐক্যফ্রন্টের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে -মির্জা ফখরুল

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০১৮, ১৮:১৮ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে দেশে গণতন্ত্রকে পুন:উদ্ধার করার জন্য এবং দেশের মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য। এই ঐক্যফ্রন্টের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহর এবং সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়-মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন। পাশাপাশি বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত এবং অত্যাচার-নির্যাতনের শিকার।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধিনে হতে হবে এবং পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এর আগেই নির্বাচন কমিশনকে পুন:গঠন করতে হবে এবং নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা চলবে না। এছাড়াও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্যে দিয়ে সমগ্র জাতিকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে এবং গণন্ত্রকে পুন:উদ্ধার করা সম্ভব হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরসহ সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET