নিজস্ব প্রতিবেদন:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন। (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত সাড়ে দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ ওয়ালীদ জানান, বেগম ফজিলাতুন্নেসা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ওবায়দুল কাদেরর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে।তার বাবা মোশারফ হোসেন পেশায় শিক্ষক ছিলেন।
বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি এক শোকবার্তায় বলেন, বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোকাহত।শেখ হাসিনা বলেন, ‘তিনি ছিলেন রত্নগর্ভা মহিয়সী নারী।’








