১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ওবায়দুল কাদেরের মা আর নেই

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০১৮, ০৯:২৬ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদন:-  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন। (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার রাত সাড়ে দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শেখ ওয়ালীদ জানান, বেগম ফজিলাতুন্নেসা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।তার বয়স হয়েছিল ৯২ বছর।

 

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ওবায়দুল কাদেরর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে।তার বাবা মোশারফ হোসেন পেশায় শিক্ষক ছিলেন।

 

বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি এক শোকবার্তায় বলেন, বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোকাহত।শেখ হাসিনা বলেন, ‘তিনি ছিলেন রত্নগর্ভা মহিয়সী নারী।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET