, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবী বিএমএসএফ




কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবী বিএমএসএফ

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০১৯, ২৩:২০ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেস বিজ্ঞপ্তি- যমুনা টেলিভিশনের প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ও ক্যামেরাপারসন সাইফুল আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে সরকারের বাহিনীর প্রতি হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের নতুন বাহারচরা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাজ্জাদ পারভেজ ও সাইফুল আলমের ওপর সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা তাদের মারধর করে এবং ক্যামেরা ভেঙে ফেলে।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিনিয়ত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অতর্কিত হামলা-মামলার শিকার হচ্ছেন। বিষয়টি গভীর উদ্বেগের। অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবি করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET