২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কবি নজরুল কে চর্চা করতে হবেঃ জাককানইবি উপাচার্য

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৮, ২০:৩১ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদি জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ
কবি নজরুলকে ধারন করতে ,লালন করতে হলে তাকে নিয়ে চর্চা করতে হবে । কবির ভাবনাকে ধারন করে তা বাস্তবায়নে কাজ করতে হবে । আর তা বাস্তবায়নের মধ্য দিয়ে মানবমনে সুন্দরের বোধন ঘটাতে হবে।
সোমবার কবি কাজী নজরুল ইসলামের ৪২ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ,বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে আলোচনা সভায় নজরুল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রশিদুন নবী । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগ এর অধ্যাপক প্রফেসর ড.সুজিত সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মাসুম মোকাররম প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির । আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে মোট ১২ জন শিক্ষার্থীকে সনদ ও চেক প্রদান করা হয় । বৃত্তি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET