, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা ঝুকির মধ্যে শার্শায় সংক্রিয়ক ভাবে বেপরোয়া মাদক চক্র




করোনা ঝুকির মধ্যে শার্শায় সংক্রিয়ক ভাবে বেপরোয়া মাদক চক্র

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১৭:২৪ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলার মাদক চক্র বেপরোয়া। দেদারসে চালিয়ে যাচ্ছে তারা তাদের মাদকের ব্যাবসা।সারা বাংলাদেশ লক ডাউন হলেও থেমে নেই তাদের মাদকের ব্যবসা। লক ডাউনকে উপেখা করে মোটরসাইকেল মাদকের চালান পৌছাচ্ছে বিভিন্ন সুবিধায়। তারা চালিয়ে যাচ্ছে তাদের মাদকের কারবার। সীমান্ত কড়াকড় তার পরেও কি ভাবে এসব মাদক দেশে আসছে করোনা ঝুঁকিতে সীমান্তে বসবাসকারীরা।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টার সময় যশোরের শার্শা বাগআঁচড়া গালর্স স্কুলের সামনে থেকে ৬০ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেলসহ রনি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত ফাড়ি পুলিশ।
এসময় রজব আলী নামে অপর এক পাচারকারী  পালিয়ে যায়।
আটক রনি শার্শার মহিশাডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে ও পলাতক রজব আলী তমিজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিলের একটি চালান নিয়ে বাগআঁচড়া বাজারের গার্লস স্কুলের সামনে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ রনিকে আটক করা হয়। এবং মোটরসাইকেলের ভিতরে বিশেষ কায়দায় লুকিনো ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী রজব কৌশলে পালিয়ে যায়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) উত্তম কুমার জানান, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, শার্শা উপজেলায় প্রশাসনের কঠোর নজরদারিতে তিন দিনে শার্শা ও বেনাপোলে ১৯৬ বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেল সহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। আর পলাতক রয়েছে ৩ জন মাদকব্যবসায়ী। গত১০ এপ্রিল শুক্রবার রাতে শার্শার গোগা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ৪৯ বোতল ফেন্সিডিল ও প্রেস লেখা একটি মোটরসাইকেল জব্দ করে। এসময় কৌশলে সাংবাদিক নামে মাদক ব্যবসায়ীরা পায়ের জুতা ও হেলমেট ফেলে পালিয়ে যায়। এঘটনায় শামীম হোসেন নয়ন ও মাহবুব ইসলামের নামে শার্শা থানায় পলাতক আসামি হিসাবে একটি মামলা দায়ের হয়েছে।গত বছরে এ নয়নকে ৪৯ বিজিবি ফেন্সডিল সহ আটক করে। একই রাতে সাদিপুর সীমান্ত থেকে ৮৭ বোতল ফেন্সিডিল সহ সাগর নামে এক মাদক ব্যবসায়ী আটক করে বিজিবি সদস্যরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET