করোনা ভাইরাস(কোভিড-১৯)” মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের নাগরিকদের সচেতনতামূলক লিফলেটসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।
গতকাল ২৪(মার্চ) মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণু নাশক স্প্রে,হাত পরিষ্কারের জন্য বেসিন,মার্কস বিতরণসহ সচেতনামূলক এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
মেয়র মানিক বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের নাগরিকদের বাড়ি বাড়ি সচেতনতামূলক লিফলেট বিতরণ,৯টি ওয়ার্ডে জীবাণু নাশক স্প্রে,১২টি গুরুত্বপূর্ণ স্থানে হাত পরিষ্কারের জন্য বেসিন ও তিন হাজার মার্কস বিতরনের ব্যবস্থা নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সেই সাথে বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে পৌর নাগরিকদের সব ধরনের সেবা দিতে ফুলবাড়ী পৌরসভা কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন,পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী,কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,গোলাফ্ফর হোসেন,সৈয়দ আবু ফরহাদ বাবু,মোতাহার হোসেন প্রমূখ।









