, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনা রোগীর জরুরী সেবায় ফোন জেলা প্রশাসকের নির্দেশে নাঙ্গলকোটে উদ্ধার

করোনা রোগীর জরুরী সেবায় ফোন জেলা প্রশাসকের নির্দেশে নাঙ্গলকোটে উদ্ধার

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৪:০২ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা রোগীর জরুরী সেবায় ফোন জেলা প্রশাসকের নির্দেশে নাঙ্গলকোটে উদ্ধার
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি।।
করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পরপরই কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশে তাৎক্ষনিক তাকে উদ্ধার করেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। শনিবার রাত সাড়ে ১১ টায় নাঙ্গলকোট রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে উপজেলা আইসোলেশান সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকার ওই লোকটি লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরসভায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কক্সবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। রামগঞ্জে ভাড়া বাসায় তার করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার পজেটিভ রিপোর্ট আসলে সেখানকার লোকজন তাকে বাড়ি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তিনি শনিবার বাড়ি থেকে পালিয়ে চালের ট্রাকযোগে লাকসাম হয়ে রেললাইনের পথ ধরে হেঁটে নাঙ্গলকোটে রেলস্টেশনে আসেন।
সেখান থেকে করোনা আক্রান্ত রোগী নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাথে কথা বলে তার সমস্যার বিষয়টি জানান। তাৎক্ষনিক জেলা প্রশাসক নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলকে করোনা আক্রান্ত ওই রোগীকে উদ্ধারের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল সাথে সাথেই রাত সাড়ে  ১১ টায় এএসপি সার্কেল (চৌদ্দগ্রাম) ও ওসিকে সাথে নিয়ে করোনা আক্রান্ত রোগীকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে উপজেলার আইসোলেশান সেন্টারে নেয়া হয়। বর্তমানে তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই নাঙ্গলকোট রেলস্টেশন থেকে তাকে উদ্ধারের পর জীবানুনাশক স্প্রে করা হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।
মাঈন উদ্দীন দুলাল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি,

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

সাইট উন্নয়নেঃ ICTSYLHET