, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা সংক্রমণ রোধে বগুড়া জেলার ধুনট থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালী ও মাস্ক বিতরণ




করোনা সংক্রমণ রোধে বগুড়া জেলার ধুনট থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালী ও মাস্ক বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২১, ১৫:২৭ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২২শে মার্চ (সোমবার)  দুপুর ১২ টায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদের  কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক পড়িয়ে দেয়। হঠাৎ করে দেশে করােনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। যেহেতু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সবার সচেতনতার অভাবের কারণেই সংক্রমণ বাড়ছে তাই আইজিপির নির্দেশে সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিতেই এই কর্মসূচি।

এ ছাড়াও কর্মসূচিতে ধুনট থানার পক্ষ থেকে সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও একটি করে গোলাপ ফুল বিতরণ করা হয়। মাক্স ও গোলাপ ফুল বিতরণ কালে উপস্থিত ছিলেন ধুনট থানার (তদন্ত) কর্মকর্তার মোঃ জাহিদুল হক, এসআই মোঃ আসাদুজ্জামান, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, আরো উপস্থিত ছিলেন এসআই প্রদীপ কুমার বর্মণ,মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুল সালাম আজাদ,মোঃ মজিবর রহমান, মোহাম্মদ আঃ রাজ্জাক, এএসআই মোঃ আঃ আজিজ, মোঃ ফজলুল হক, মোঃ ইউনুছ আলী, মোঃ আতিকুর রহমান, মোছাঃ মনোয়ার, মোঃ আব্দুল আউয়াল,মোঃ রিপন মিয়া, মোঃ আবু তাহের, ডিএসবি মোঃ সেলিম মিয়া, পুলিশ সদস্য মোঃ হারুন, মোঃ রুবেল, মোঃ মোফাজ্জল হোসেন,মহিলা পুলিশ সদস্য মোছাঃ এলিনা,মোছাঃ সুমা আক্তার,মোছাঃ মুক্তা খাতুন, মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ মালা খাতুন, প্রমুখ।

করোনাকালে কোচিং চলার ব্যাপারে আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে, কিছুদিন পূর্বে করোনাভাইরাস এর প্রকোপ কমে গিয়েছিলো তখন কোচিং সেন্টারগুলো বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করে চালু হয়েছিল। কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে এখন এগুলো খুলে রাখা যাবেনা। তিনি এই ব্যাপারে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET