পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক এর নির্দেশে অসহায় কৃষকদের ফসলি মুগ ডাল তুলে বাড়ি পৌঁছে দিয়েছেন মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা। দেশের মহামারি করোনা ভাইরাসের গ্রাসে পড়ে লকডাউন ঘোষনা হওয়ায় দেশ ব্যাপী আছেন চরম দূর্ভোগে। তাই ৬ মে বুধবার সকাল থেকে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতা কর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হকের ডাকে সাড়া দিয়ে অসহায় কৃষকের ক্ষেতের মুগ ডাল তুলে মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন। সাম্প্রতিক কালের করোনায় এভাবে কৃষকের মুগ ডাল তুলে বাড়ি পৌঁছে দেয়ায় কৃষকরা আকাশ ছোঁয়া খুশি হয়েছেন এবং অন্যদিকে গোটা মিঠাগঞ্জ ইউনিয়নের মানুষ এই মহতি উদ্যোগকে বাহবা জানিয়েছেন। অসহায় কৃষকরা জানান, এই মহামারির সময় আমাদের পাশে থেকে ছাত্রলীগ এত বড় উপকার করবে তা আমরা স্বপ্নেও দেখিনাই, তবে আমি তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ-প্রত্যাশী মামুন তালুকদার ও ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মি রাকিব, মির মাসুম জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক এর ফোন পেয়ে আমরা আমাদের মিঠাগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মী দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি এবং ইউনিয়নের সকল কৃষকের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছি।
Please follow and like us:









