, , ,

শিরোনামঃ-




কলাপাড়ায় নারায়নগঞ্জ থেকে আসা ৪২ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ১৭:০৬ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুুয়াখালীর কলাপাড়ায় নারায়নগঞ্জ থেকে আসা ৪২ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই ইউপি চেয়ারম্যান।বুধবার সকালে এসব ব্যক্তিরা নারায়নগঞ্জ থেকে এসে কলাপাড়ায় বালিয়াতলী খেয়াঘাটে পৌছান। এসময় ঘটনাস্থলে প্রায় দুই ঘন্টা অবস্থান করার পর তাদের বালিয়াতলী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের নজরদাড়িতে নিজ নিজ এলাকায় পৌছে দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।এদের মধ্যে বালিয়াতলী আয়ূমপাড়ায় ১৫ জন, তুলাতলী ৭ জন, আদর্শগ্রামে ৮ জন ও লেমুপাড়ায় ৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়।বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির জানান, নারায়নগঞ্জ থেকে আসা ৩৮ জনকে চৌকিদারদের নজরদাড়িতে রেখে তাদের খাবার পৌছে দেয়া হয়েছে। এছাড়া একই দিনে ধুলাসার ইউপির নতুন পাড়ায় ২ জন ও পশ্চিম ধুলাসারে ২ ব্যক্তিকে হোম কোযারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চত করেছেন ধুলাসার ইউপি চেয়াম্যান আবদুল জলিল আকন্দ।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইউএনও স্যার আমাকে বলেছেন ওইসব ব্যক্তিকে চেয়ারম্যানের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হক জানান, নারায়নগঞ্জ থেকে আজ সকালে যারা এসেছে তাদের চেয়ারম্যানদের মাধ্যমে নিজ নিজ এলাকায় কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়া স্থানীয় গ্রামপুলিশ তাদের দেখভাল করছে। এদের মধ্যে কারো যদি কোন লক্ষন দেখা দেয় তাকে সাথে সাথে আইসোলেশন বেডে নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET